চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের টয়লেট থেকে মো. অহিদুর রহমান নামে এক সহকারী উপ-পরিদশর্কের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্যারাকের টয়লেটের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিন) মো. আলমগীর হোসেন কালের বলেন, সকালে অহিদুর ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে একজন সহকর্মী টয়লেটে যায়, অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়। পরে অহিদুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি অহিদুল আত্মহত্যা করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

