সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগে আন্দোলনকারীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই ৪টা ১২ মিনিটে সায়েন্সল্যাব থেকে গণমিছিল বের করা হয়। সায়েন্সল্যাব মোড়ে কয়েক’শ শিক্ষার্থী ও আন্দোলনকারীরা বিক্ষোভ করলেও শাহবাগ অভিমুখী মিছিলে অংশ নেন হাজারো মানুষ।
শুক্রবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। সেখানে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপরদিকে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর সায়ে ন্সল্যাব মোড় অবরোধ করেন একদল যুবক-তরুণ। এসময় তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
জুমার নামাজের পর বেলা পৌনে ২টার দিকে সায়ে ন্সল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

