ইমন হত্যা মামলায় আ. লীগ ও যুবলীগের আরো ২ নেতা গ্রেফতার
রাজধানীর পল্লবীতে ছাত্র আন্দোলনে মো: ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের আরো ২ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শনিবার (০৫ অক্টোবর) রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, মামলার এজাহারভুক্ত আসামী পল্লবী থানার ২ নং ওয়ার্ড আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আকবর হোসেন জনি এবং ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম।
গত ৪ আগস্ট বিকালে পল্লবী থানার মিরপুর-১০ নং বাসস্ট্যান্ড এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মো: ইমন হোসেন আকাশ। এ সময় ছাত্র-জনতার আন্দোলনে এলোপাতাড়ি গুলি চালায় আ. লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা।
এতে গুলিতে গুরুতর আহত হন ইমন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছ, মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো: আকবর হোসেন জনি ও মোহাম্মদ দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর রাতে পল্লবী এলাকা থেকে যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন