জাবি ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতাকে গণধোলাই, হাসপাতালে মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতা মো: শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শামীম আহমেদ সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক-সম্পাদক শামীমকে গণধোলাই দেওয়া হয়ে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।
জনা গেছে, বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকসংলগ্ন একটি দোকানে দেখা যায় শামীমকে। এরপর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণপিটুনি দেন। পরে সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আসেন।
এরপর প্রক্টরিয়াল টিমের সংবাদ আশুলিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা শামীমকে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন জানিয়েছেন, বিকালে সংবাদ পেয়ে নিরাপত্তা শাখার সব কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী শামীম আহমেদকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে কথাবার্তা বলে আগের মামলায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার
৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার
ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন