মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পরিবহন, চালকসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পরিবহনের সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের বেউথা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান ওরফে রুবেল (৪০) এবং অ্যাম্বুলেন্সচালক রেজাউল করিম খান ওরফে মিলন (৪১)। চালক রেজাউলের বাড়ি হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটী গ্রামে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বেউথা মোড়ে নজরদারি বাড়ানো হয়। বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ফরিদ ও আতিকুরের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী হিসেবে অ্যাম্বুলেন্সচালক রেজাউলকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, রেজাউল ২০১৩ সালের মে মাস থেকে চুক্তিভিত্তিক চালক হিসেবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি তিনি চালাতেন। গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে এবং আতিকুর তার সহযোগী হিসেবে কাজ করতেন। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে ডিবি পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চালক রেজাউলকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া চলছে।
ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, মাদক পরিবহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নাহিদ ইসলামের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনীতে তরুণ–তরুণীদের ল্যাপটপ বিতরণ

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জে এক ঘণ্টায় চার ককটেল বিস্ফোরণ, আহত ২, আটক ৩

মেলায় ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

নিখোঁজের দুদিন পর মসজিদের ইমামের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

