শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জের সিদ্দিকনগর দরবার শরিফ মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৯ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামি জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সিদ্দিকনগর দরবার শরিফ মাদরাসায় শিক্ষকতা করছিলেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান নৈতিকতা ও মূল্যবোধের কেন্দ্রস্থল। সেখানে এমন অপরাধ মেনে নেওয়া যায় না। কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

