ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
আহতরা সকলেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বেশ কয়েকজন ঢামেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সোমবার (১৫ জুলাই বিকাল ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
অপরদিকে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হল এবং ইডেন কলেজে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালালে তারা এ বিক্ষোভ মিছিলের ডাক দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল পরিদর্শন করেছেন।
এরআগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবার ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার দিকে তারা অবস্থান নেওয়া শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরাও এ বিক্ষোভে মিছিলে যোগ দেন।
একই সাথে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সোমবার থেকে আন্দোলনে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

