বাগেরহাট সদর

দুই সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

দুই সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী মো: আবু দাউদ শেখ ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আবু দাউদ শেখ মারা যান।

নিহত আবু দাউদ শেখ সদর উপজেলার বৈটপুর এলাকার মৃত মো: আজিজ শেখের ছেলে। কোহেলি সুলতানা লাকি আবু দাউদ শেখের স্ত্রী। নিহত দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেণিতে ও ছেলে মো: আল কাইয়ুম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহত দম্পতির কলেজপড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস জানিয়েছেন, ঘুম থেকে উঠে বাবা-মায়ের ঘরে ঢুকে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকার শুনে স্বজনরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, বুধবার (০৩ জুলাই) রাতে আবু দাউদের বাড়ির পাশে তার বড় ভাই মো: নিজাম শেখের নাতনির জন্মদিনের অনুষ্ঠান ছিলো। সেই অনুষ্ঠানে আবু দাউদের ছেলে-মেয়ে গেলেও আবু দাউদ এবং তার স্ত্রী যাননি। কেনো যায়নি এ নিয়ে চলছে গুঞ্জন। দুই সন্তান রেখে তারা কেন এমন করলো, এ প্রশ্ন স্থানীয়দের।

এদিকে একসাথে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না ছেলে ও মেয়ের। যেকোনো মূল্যে বাবা-মাকে ফিরে চেয়ে বিলাপ করছেন দম্পতির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদাউস।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুর রহমান জানান, পারিবারিক কলহে জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...