কুষ্টিয়ার দৌলতপুর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রের

বিশেষ সংবাদ

কুষ্টিয়ায় বিদ্যালয়ের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান আহম্মেদ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ২০৪ নং নাসির উদ্দিন বিশ্বাস পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু জিসান আহম্মেদ পোয়ালবাড়িয়া এলাকার মো: কামাল হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির অন্য এক শিক্ষার্থী খেলার সময় জিসানের স্যান্ডেল বিদ্যালয়ের টিনের চালার ওপরে ছুড়ে মারে। এ সময় টিনের চালার ওপর থেকে জিসান তার স্যান্ডেল পাড়তে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম ফজলুল হক জানিয়েছেন, ওই বিদ্যালয়ের টিনের চালে বৈদ্যুতিক শটসার্কিটের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

এ ব্যপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আমরা শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান আহম্মেদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মানুষের...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ লক্ষ্যে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে সংস্থাটি। তালিকা প্রস্তুত শেষ...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ লক্ষ্যে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে বগুড়ার গাবতলী উপজেলার নাঈমুর রহমান করিম (২৫) নামে এক...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের...