ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল আটক

ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে (৩৫) আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাকে আটক করা হয়। বুধবার (১০ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সকালে পরে জিজ্ঞাসাবাদের জন্য তার নিজ এলাকা থেকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল হক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইসমাইল তার নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজের কথা বলে ভুক্তভোগী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দেয় ইসমাইলকে। পরে বিয়ের বিষয়টি অস্বীকার করে উল্টো ভুক্তভোগী কিশোরীর পরিবারকে হত্যার হুমকি দেয় ইসমাইল। সর্বশেষ গত (৬ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে আবারও ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয় ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বুধবার (১০ জুলাই) দুপুরে অভিযুক্ত ইসমাইলকে আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীকে আদালতে জবানবন্দিসহ ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় গতকাল রাতে থানায় একটি মামলা হয়। মামলার প্রস্তুতির পাশাপাশি ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইলকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

