থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জে থানার সামনেই এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নারায়ণ পাল (৪০)। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, মোহনগঞ্জ থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে থানামোড়ে নিজের দোকান ‘নারায়ণ স্টোর’-এ বসে ছিলেন নারায়ণ পাল। রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানে ঢুকে গলাকাটা অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার বাসিন্দা ও নিরু পালের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মুদি ব্যবসা করছিলেন।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “এভাবে একজন ব্যবসায়ীকে হত্যা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

