শেরপুরে পুকুরে মিলল বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মালিঝি ব্রিজের পাশের ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৯ নভেম্বর) সকালে সকাল ৭টার দিকে খাবার খেয়ে ভিক্ষার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন শফিকুল, রাতভর আর বাড়ি ফেরেননি তিনি।
বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। শফিকুলের ছেলে রাজিব মিয়া ঘটনাস্থলে এসে বাবার মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহটি সুরতহাল প্রতিবেদন করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার প্রাথমিক তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

