শেরপুরে মামলার প্রতিবাদ জানিয়েছে মালিক-শ্রমিক যৌথ কমিটি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক মো: সেলিম রেজার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড়ে সংগঠনের কার্যালয়ে সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

- Advertisement -

শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি মো: আরিফুর রহমান মিলন ও মো: আবু রায়হান আজাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির সমাবেশে হামলা ও পার্টি অফিস ভাংচুরের ঘটনায় সম্প্রতি শেরপুর থানায় একটি মামলা করা হয়।

সেখানে স্থানীয় সাবেক ২ জন সংসদ সদস্যসহ মোট ১৪১ জনকে আসামী করা হয়েছে। সেই মামলায় শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক মো: সেলিম রেজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে চক্রান্ত মূলক বলে দাবি করেছেন নেতৃবৃন্দ।

- Advertisement -

তারা বলেন, সেলিম রেজা দীর্ঘদিন জিয়া পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি শেরপুর শাখার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই মালিক সমিতির নিয়ন্ত্রণ নেয়ার জন্য আওয়ামী সরকারের সময়ে অনেক চেষ্টা করা হয়েছে।

গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে সরকারের পতন হলে একটি মহল আবারো নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। মূলত তাদের ইন্ধনেই এই মামলায় সেলিম রেজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন।

- Advertisement -

তারা বলেন, সেদিনের ঘটনার সাথে সেলিম রেজার কোন সম্পৃক্ততা নেই। তাই তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে মামলার বাদি শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, সেদিনের হামলার ঘটনায় সেলিম রেজা জড়িত ছিলো বিধায় তার নামে মামলা করা হয়েছে। তিনি নিরাপরাধ হয়ে থাকলে মামলার তদন্তে তা প্রমাণিত হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন)...

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি...

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থানের কথা...