শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। অভিযানে সহযোগিতা করেন শেরপুর থানা পুলিশের সদস্যরা।
সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার মো. রাকিব (২৩), মো. আরমান (২৬) এবং কাহালু উপজেলার লক্ষীপুর গ্রামের মো. আল আমিন (২৩)। তারা সবাই মাটি পরিবহনের কাজে নিয়োজিত ড্রাম ট্রাক ও এক্সকাভেটর (খনন যন্ত্র) চালক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের এই দণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরের ব্যাটারি এবং মাটি বহনের তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা সরঞ্জাম বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের হেফাজতে রয়েছে।
ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, অভিযান চলাকালীন অবৈধ মাটি কাটার মূল হোতা বা পুকুর মালিকসহ সংশ্লিষ্ট অন্যদের পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শেরপুর থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত তিনজনকে আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

