শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

বগুড়ার শেরপুর-ধুনট সীমান্তে এক বৃদ্ধের রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২২ নভেম্বর) সকালে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মো. নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
উদ্ধারের সময় নিহতের শরীরের ডান চোখ উপড়ানো এবং একটি কান ছেঁড়া অবস্থায় দেখা গেছে। নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তাঁর ছেলে ইমদাদুল হক ধুনট থানায় জিডি করেন। শনিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়।

মরদেহটি যেখানে পাওয়া গেছে, সেটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ৯৯৯-এর কলে সাড়া দিয়ে তাঁরা প্রথমে ঘটনাস্থলে যান। কিন্তু জায়গাটি শেরপুর থানার ভৌগোলিক সীমানায় পড়ায় শেরপুর পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

