শেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৮০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক আগেই আব্দুল হামিদের স্ত্রী মারা গেছেন। তার ৩ জন পুত্র ও একজন কন্যা সন্তান রয়েছে। তারা সবাই কর্ম ও বিবাহ সূত্রে বাইরে থাকেন। হামিদ বাড়িতে একাই থাকতেন।

এ ছাড়া একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। একাকীত্ব, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অবহেলার কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
প্রতিবেশীদের ধারণা, রাতের কোন এক সময় তার বাড়ির পেছনে একটি ইউক্যালিপ্টাস গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস দিয়েছেন তিনি। বুধবার সকালে এক প্রতিবেশী নারী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শেরপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

