শেরপুরে কিশোরের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নাজমুল সরকার (১৫) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামে জনৈক আবু বক্কার সিদ্দিকের বাড়ির পাশের আমাই ডাঙ্গা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল সরকার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মোঃ তোজাম্মেল সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত এবং মাঝে মাঝে কয়েক দিন পর বাড়িতে ফিরে আসত। নিরাপত্তার স্বার্থে তাকে মাঝে মধ্যে শিকল দিয়ে রাখা হতো।

নিহতের বাবা মোঃ তোজাম্মেল সরকার জানান, গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ছেলের পায়ের শিকল খুলে দিলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান, গোয়ালজানি গ্রামের একটি বিলে একটি লাশ ভাসছে। পরে তিনি ও তার আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
তিনি আরও জানান, “আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, বিলের পানিতে পড়ে সে মারা গেছে। আমাদের কারও কোনো অভিযোগ বা সন্দেহ নেই।”
ঘটনার বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে মনে হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

