শেরপুরে ১৬২ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দৌড় পরিবারের ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বগুড়ার শেরপুরে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দৌড় পরিবার।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে প্রায় ১৬২ জন মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকালে দৌড় পরিবারের সদস্যরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতি বছরই তারা এ ধরণের উদ্যোগ গ্রহণ করেন। মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঈদের আগে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, দৌড় পরিবার শেরপুর এলাকায় একটি পরিচিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আর্তমানবতার সেবায় নিয়মিত কাজ করে আসছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

