শেরপুরে সড়ক নির্মাণে অনিয়ম, বিক্ষুব্ধ গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামে একটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের উপকরণ ব্যবহার এবং তদারকির অভাবের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী এই পদক্ষেপ নেন।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। ২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।
২০২৫ সালের ১৬ নভেম্বর শুরু হওয়া এই কাজ আগামী ৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ২০ বছরের প্রতিক্ষার পর রাস্তাটি পাকা করার কাজ শুরু হলেও ঠিকাদার শুরু থেকেই অনিয়ম করছেন।

বিট বালি ব্যবহারের বদলে সড়কে কাদামাটি ফেলা হচ্ছে। এছাড়া পাশের কৃষিজমি কেটে অপরিকল্পিতভাবে মাটি ব্যবহার এবং পুকুর সংলগ্ন স্থানে কোনো গাইড ওয়াল নির্মাণ না করার অভিযোগ তুলেছেন গ্রামবাসী।
ঘোড়দৌড় এলাকার সাইফুল ইসলাম ও শাকিল জানান, গত রোববার নিম্নমানের বালি ও মাটি ফেলার সময় তারা প্রতিবাদ করেন। পরে প্রকৌশল দপ্তরের লোকজন এলে স্থানীয়দের সঙ্গে তাদের তর্কাতর্কি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাজ বন্ধ হয়ে যায়।
এদিকে সড়ক খুঁড়ে রাখায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক আবদুর রাজ্জাক ও আব্দুর রহিম বলেন, “মাঠের ধান ও ভুট্টা পেকে নষ্ট হচ্ছে, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে সেগুলো বাড়িতে আনা যাচ্ছে না। এছাড়া আগে বিছানো রাস্তার ইট তুলে তা দিয়েই খোয়া বানানো হচ্ছে, যা অত্যন্ত নিম্নমানের।”
অনিয়মের বিষয়টি আংশিক স্বীকার করে শেরপুর উপজেলা প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী আসাফুদ্দৌলা বিপ্লব বলেন, “লোকবল সংকটের কারণে সবসময় তদারকি সম্ভব হয় না। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করায় কিছু সমস্যা হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধ আছে এবং দ্রুত মানসম্মত বালি ব্যবহার করে পুনরায় কাজ শুরু করা হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “সড়ক নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে হট্টগোলে নিবন্ধন বন্ধ

শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

