শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্তভাবে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম।

ঘোষিত প্রার্থীরা হলেন, কুসুম্বী ইউনিয়ন থেকে মোঃ আব্দুল হাই, গাড়িদহ ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আঃ ছাত্তার, খামারকান্দি ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, খানপুর ইউনিয়ন থেকে মোঃ আব্দুল খালেক ফকির, মির্জাপুর ইউনিয়ন থেকে হাফেজ মাওলানা মোঃ জহুরুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন থেকে মোঃ আঃ ছাত্তার,
ভবানীপুর ইউনিয়ন থেকে অ্যাডভোকেট আবদুল হালিম, সুঘাট ইউনিয়ন থেকে মোঃ লুৎফর রহমান, সীমবাড়ী ইউনিয়ন থেকে মাওঃ মোঃ ইমাম হোসাইন, শাহ বন্দেগী ইউনিয়ন থেকে মাওঃ মোঃ কাউছার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আঃ ছাত্তার, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ আনিছুর রহমান, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং প্রচার ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মোঃ ইফতেখার আলম প্রমুখ।
বৈঠকে বক্তারা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

