শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায় প্রকাশ্যে মাদকের আখড়া গড়ে ওঠার অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচা চলায় বিপথে যাচ্ছে স্থানীয় কিশোর-যুবকরা। এতে পুরো এলাকাজুড়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা।
এলাকাবাসীর ভাষ্যমতে, প্রতিদিন দিন-রাত ওই এলাকায় বিভিন্ন বয়সী মাদকসেবীদের আনাগোনা থাকে। এতে স্থানীয় পরিবারগুলো বিশেষ করে অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। স্থানীয় কিশোর-যুবকদের একটি বড় অংশ ইতোমধ্যে মাদকের নেশায় জড়িয়ে পড়েছে বলে দাবি করছেন তারা।

অভিযোগ উঠেছে, মাদকসেবীদের উপস্থিতির কারণে স্কুল ও কলেজগামী ছাত্রীরা যাতায়াতের সময় প্রায়ই ইভটিজিংয়ের শিকার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সন্ধ্যার পর পুরো এলাকা মাদকসেবীদের দখলে চলে যাওয়ায় শিক্ষার্থীরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। দ্রুত এই মাদকের আখড়া উচ্ছেদ না করলে সামাজিক অবক্ষয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে সচেতন নাগরিকরা নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং মাদকবিরোধী জনসচেতনতা তৈরির জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন বলেন, “মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। খুব দ্রুতই ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি মাদক নির্মূলে সাধারণ জনগণের সক্রিয় তথ্য ও সহযোগিতা কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

