শেরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর সন্তান সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজা প্রদানের পর দুপুরেই তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকাসক্ত সোহেল রানার মা জোসনা খাতুন জানান, তাঁর ছেলে গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই মা-বাবাকে মারধর করত এবং টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করত। ছেলের এমন বেপরোয়া আচরণ থেকে রক্ষা পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নিরুপায় হয়ে তিনি পুলিশের কাছে আবেদন করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, সোহেল রানার মায়ের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদকাসক্ত অবস্থায় তাঁকে নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। এসময় বাড়ির জিনিসপত্র ভাঙচুরের চিহ্নও দেখা যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন এবং এর প্রেক্ষিতে আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

