শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে মহাসড়কের শেরুয়া বটতলা হাওয়াখানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিলজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটর সাইকেল যোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।

এসময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী মাজদা ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়লে ঘাতক ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

