শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডি’র তত্ত্বাবধানে এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ৯৯২ টাকা। এর মধ্যে কুসুম্বি ইউনিয়নের একদুলাতলা ও চকরামপুর শাখা খালসহ ভদ্রাবতী-তিলকাতলা খালের ১০ দশমিক ৩০ কিলোমিটার পুনঃখননে ব্যয় হবে ১ কোটি ১ লাখ ১৭ হাজার ৮০৮ টাকা।

এছাড়া খামারকান্দি ইউনিয়নের দুধকুমার বিল ও কৈগাড়ি শাখা খালসহ ঝাঁঝড়-পারভবানীপুর উপ-প্রকল্পের ১০ দশমিক ৯ কিলোমিটার খালের পুনঃখনন কাজে ব্যয় হবে ৭৬ লাখ ২২ হাজার ১৮৪ টাকা।
উভয় খালের খনন কাজ যন্ত্রের সাহায্যে ৭০ শতাংশ এবং স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ৩০ শতাংশ সম্পন্ন করা হবে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে এলজিইডি বগুড়া ও শেরপুর কার্যালয়ের প্রকৌশলীবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল পৌনে ৪টায় কুসুম্বি ইউনিয়নে এবং সাড়ে ৫টায় খামারকান্দি ইউনিয়নে পৃথকভাবে এই খনন কাজের ফলক উন্মোচন করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের ফলে এলাকায় পানি নিষ্কাশন ও কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

