বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল) উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির হঠাৎ মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহত তমা উপজেলার বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্বজনদের মতে, অন্য দিনের মতো বিকেলে বাড়ির পাশের সড়কে সাইকেল চালাতে বের হয়েছিল তমা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেল চালানোর সময় একপর্যায়ে তমা রাস্তা পার হতে গেলে একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই জানান, এলাকায় ভারী যানবাহন চলাচল বাড়ায় এমন দুর্ঘটনার ঝুঁকি আগেও ছিল।
শাজাহানপুর উপজেলা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। প্রতিবেশীরা জানান, তমা ছিল শান্ত স্বভাবের এবং সবার প্রিয়। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

