শেরপুরে ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুর উপজেলায় কষ্টিপাথরের একটি বিরল মূর্তি উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালী পুকুর পাড়ের একটি মেশিনঘর থেকে প্রায় ১৯০ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুকুরের মালিক (লীজগ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও বিক্রির সহযোগী আল আমিন (৪৮) সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে পুকুরটি সংস্কার করা হয়। ধারণা করা হচ্ছে, তখনই মূর্তিটি পাওয়া যায়। পরে লিজগ্রহীতা রুবেল মূর্তিটি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখান। বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে র্যাব-১২ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।
পুকুরের পাহারাদার হানিফ বলেন, ‘‘ঘরটি অনেক দিন খালি থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল। কেউ বিষয়টি জানতেন না। রবিবার র্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।’’
র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহম্মেদ বলেন, ‘‘উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ১৯০ কেজি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের ১ বছর করে কারাদণ্ড

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

