শেরপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, সন্দেহে স্বামীকে জিজ্ঞাসাবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায় রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম খালেদা আক্তার (৪৫)। তিনি স্থানীয় চা বিক্রেতা মিলন ফকিরের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে খালেদা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মিলন ফকিরকে আটক করে। পরে প্রাথমিক তদন্ত শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিহতের মেয়ে মিনা খাতুন (২৩) বলেন, “আমার মা অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার রাতে শরীর খারাপের কথা বলেন। সকালে অবস্থার অবনতি হলে বাবা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এটি সম্পূর্ণ অসুস্থতা-জনিত মৃত্যু।”
এদিকে নিহতের ছোট ভাই আশরাফুল মণ্ডল (২৮) জানান, “রাতেই বোন অসুস্থতার কথা জানিয়েছিল। সকালে এসে শুনি সে আর বেঁচে নেই।”
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

