শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আকিজুল হাসান জীবন শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানার এসআই মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল গোসাইবাড়ী বটতলা বাজারের মইদুলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় আকিজুল হাসান জীবনের হেফাজত থেকে ২৪ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুযায়ী শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

