শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে থানা চত্বরে এই ঘটনা ঘটে। পরে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী নূর মোহাম্মদ মামুন জানান, আটককৃত একজনকে দেখতে, তিনি বৃহস্পতিবার সকাল

সাড়ে ১০টার দিকে থানায় যান। সেখানে কর্তব্যরত এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মামুনের অভিযোগ, এসআই রোখসানা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই থানার একটি কক্ষে আটকে রাখেন। প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যরা থানায় গেলে মুচলেকা দিয়ে
তাকে ছাড়িয়ে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক থানায় কর্মরত একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, এসআই রোখসানার খিটখিটে মেজাজ ও আচরণের কারণে অনেক সময় সহকর্মীদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়। তার ডিউটি চলাকালে কর্মপরিবেশ বেশ চাপপূর্ণ থাকে বলেও তারা উল্লেখ করেন।
এ বিষয়ে এসআই রোখসানা খাতুনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও
তিনি সাড়া দেননি।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, “এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে এর আগেও কিছু মৌখিক অভিযোগ পাওয়া গেছে। আজকের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

