রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে ভাঙচুর ও বাইকে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে ভাঙচুর ও বাইকে আগুন দিয়েছেন কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু হলে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাবিতে লাঠি-সোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আগুন দেন আন্দোলনকারীরা।
এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে হলের ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা। ২০ থেকে ২৫ মিনিটের মতো ভেতরে আটকা থাকেন এসব শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো: আসাবুল হক জানান, আমরা হলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্যাম্পাস শান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেও আমরা কথা বলছি, তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করছি।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য মো: গোলাম সাব্বির সাত্তার জানান, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের নিচতলায় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। এ আগুন নেভানোর কাজ চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

