অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হিন্দু সম্প্রদায়ের ১৬ জন আটক

দিনাজপুরের বিরল উপজেলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হিন্দু সম্প্রদায়ের নারী-শিশুসহ বিভিন্ন বয়সের ১৬ জনকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়া গ্রাম ৩৩১-এর ৩ এস পিলার সংলগ্ন এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে বিজিবির সদস্যরা।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৩৫), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায়ের ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ চন্দ্র রায়ের স্ত্রী জয়ন্তী রাণী (২২) ও তার শিশু সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), মঙ্গল সরেনের ছেলে মিলন (২৮), মিলন চন্দ্রের স্ত্রী পারভীন ও তার শিশু কন্যা মিনাশ্রী মন্দিরা (১), ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায়ের ছেলে রুবেল চন্দ্র রায় (২০), কাহারোল উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে পার্থ চন্দ্র রায় (২৮), একই উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায়ের ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪) , তরকন্দা গ্রামের শশি রায়ের ছেলে খোকন রায় (২৬), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৭), রতন চন্দ্র রায়ের ছেলে কাজল রায় (২২), শিশু মধাব চন্দ্র (১.৫) ও ভৈরব চন্দ্র (৫)।
জানা গেছে, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে মাঝ রাতে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়াগ্রাম ৩৩১-এর ৩ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য এসেছিলেন। সংবাদ পেয়ে কিশেরীগঞ্জ কম্পানী কমান্ডার সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৪২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসসি জানিয়েছেন, দিনাজপুরের বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির খোপড়া গ্রাম সীমান্ত পিলার ৩৩১ এর ৩ এস কাছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করে বিরল থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

