শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্তে মিলল বিষধর কোবরা, আতঙ্কে পরিবারের সদস্যরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে প্রাণঘাতী বিষধর কোবরা সাপ। হঠাৎ সাপটির দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তারেক আহমেদের বাড়ির রান্নাঘর পরিষ্কার করছিলেন পরিবারের নারী সদস্যরা। এ সময় রান্নাঘরের এক কোণা থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা। পরে খুঁজতে গিয়ে দেখতে পান, ইঁদুরের গর্তের মুখে ফণা তুলে রয়েছে একটি কোবরা সাপ।

হঠাৎ এমন দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করেন বাড়ির লোকজন। পরে কয়েকজন সাপটিকে মারার প্রস্তুতি নিলেও সেটির আক্রমণাত্মক আচরণ দেখে আর কেউ এগিয়ে যাননি।
স্বপন দেব সজল বলেন, স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে তিনি ও পরিবেশকর্মী রাজদীপ দেব দ্রুত ঘটনাস্থলে যান। পরে বিভিন্ন কৌশল ব্যবহার করে গর্তের ভেতর থেকে সাপটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া কোবরা অত্যন্ত বিষধর। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাড়ায় পাড়ায় নৃত্যের মহড়া, মহারাস উৎসবের অপেক্ষায় কমলগঞ্জ

পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যার শঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার ওপরে

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে আগুন লেগে মা ও চাচির মৃত্যু

মৌলভীবাজার সদরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি, আটক ৩

মৌলভীবাজারে নানা আয়োজনে বর্ষবরণ

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

