মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে আগুন লেগে মা ও চাচির মৃত্যু

মৌলভীবাজারে মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগ এর সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে ভয়াবহ আগুন লেগে ২ নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ হয়ে শেখ রুমেলে মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫) শ্বাসরোধ হয়ে মারা যান।
এ বিষয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানিয়েছেন, মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৌলভীবাজারে যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিলো। বৈঠক খানা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

