কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি : হিরো আলম

কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি বলে জানিয়েছেন হিরো আলম। বেশ কয়েকদিন আগে বইমেলা থেকে বিতাড়িত হওয়ার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) আবার বইমেলায় গিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং অভিনেত্রী রিয়া মণি।
বই মেলায় সাংবাদিকদের সাথে আলাপচারিতার সময় হিরো আলম জানান, যে বইটি এবারের বই মেলায় এসেছে সেটি তিনি লেখেনি। এ বইটি একটি সম্পাদিত বই। বইটি সম্পাদনা করেছেন মো: রাব্বুল ইসলাম খান।
তিনি আরও জানান, কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি। আমার দেয়া সব রাজনীতি জীবন নিয়ে, আমার জীবন নিয়ে দেয়া সাক্ষাৎকার গুলো এ বইতে রয়েছে। এছাড়া রিয়া মণির সাথে হিরো আলমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রিয়ার সঙ্গে আমার যে সম্পর্ক তা বৈধ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেয় শতাধিক দর্শনার্থী। বইমেলা থেকে বিতাড়িত করার ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন তিনি।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে এ বিষয়ে হিরো আলম জানান, একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেওয়ার অধিকার কারো নেই। আমার সাথে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়ে ভীষণ অপমান করা হয়েছে। এজন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

