কোম্পানীগঞ্জে মসজিদে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মসজিদের ভেতর গলায় ফাঁস দিয়ে আব্দুর রহিম বিপ্লব (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নংওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম বিপ্লব (২৮) একই ওয়ার্ডের নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে আসরের আজান দিতে বাড়ি থেকে বের হয় আব্দুল রহিম। এরপর আযান দেওয়ার জন্য মসজিদের ইমাম মসজিদে ভেতর ঢুকলে সিলিং ফ্যানের সঙ্গে ওই যুবকেকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনাচর্জ (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহত আব্দুর রহিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়ার হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

