বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

গলাচিপায় ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

বিশেষ সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ট্রাকচাপায় মো: তরিকুল ইসলাম তুহিন নামের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম তুহিন উপজেলার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো: রহিম খানের ছেলে। তিনি গলাচিপা উপজেলা ছাত্রদলের নির্বাহী কমিটির ১নং সদস্য।

জানা গেছে, তুহিন ব্যক্তিগত কাজে আজ সকালে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। পথে মধ্যে উপজেলার শাখারিয়া সড়কের তালতলায় পৌঁছালে আকন বাড়ির সামনে একটি রড বোঝাই ট্রাক তুহিনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘাতক ট্রাকের আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গলাচিপায় ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গলাচিপা সদর হাসপতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন। এ সময় আট পিস ইয়াবাসহ সুজন...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন।...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী...