গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে মো: সাদ বাবু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন বছরের শিশু সাদ বাবু ওই গ্রামের হাবিব-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজ বাড়িতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার ছেলে সাদ বাবু বড়ির বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ি পিছনের একটি পুকুরের পানিতে ছেলে সাদ বাবুকে ভাসতে দেখেন তার পরিবারের লোকজন। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সন্তানদের অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

