গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মারা গেছেন মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মুশফেকুর রহমান।
নিহত শেখ জহিরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংদিঘী এলাকার মো:মজিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গতকাল বিকেলে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে শেখ জহিরুল ইসলামকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয় হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেল সুপার মুশফেকুর রহমান জানান, শেখ জহিরুল ইসলাম বেশ কয়েকদিল হলো ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। কারাগার হাসপাতালের চিকিৎসকের পরামর্শে গত ১০/১২দিন ধরে কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
তিনি আরও জানান, শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

