গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোবশশির হোসইনে নামের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গণমাধ্যমে জানান, গাজীপুরে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শেষে তারা আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে লেগেছে।
তিনি আরও, ব্যক্তিগতভাবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুর জেলা পুলিশ সুপারকে এ বিষয়টি অবহিত করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ এলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন গুরুতর আহত মোবাশশির।
এর আগ, এই হামলার ঘটনার প্রতিবাদে গত রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী মাঠে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠিন কেন্দ্রীয় নেতাকর্মীরা।
সমাবেশে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দেন গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের কমিশনার ড. মো: নাজমুল করিম খান। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

