চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মো: হোছাইনগীর নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই ঘাতক ভাতিজা পলাতক রয়েছে
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো: হোছাইনগীর (৩৬) উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘাতক ভাতিজা মো: ফোরকান প্রকাশ কালু (১৭) মো: হাসানগীরের ছেলে।

জানা যায়, গতকাল বিকালে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জেরে এদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে ভাতিজা ফোরকান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ফোরকানকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

