চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি নেতা মুছাকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়ে মো: মুছা (৪৫) নামের এক ওমান প্রবাসী ও বিএনপি নেতা মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজীপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মুছা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। তিনি ওমানে ওয়ালজা শাখা বিএনপির সহসভাপতি ছিলেন।
নিহতের ভাই মো: ইউছুফ জানান, ভাইয়ের সাথে আমি রাউজান হাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষ করে মসজিদ সংলগ্ন কবরস্থানে মা ও বাবার কবর জেয়ারত শেষ করি। এ সময় হঠাৎ দুইজন যুবক এসে আমার ভাই মুছাকে মসজিদের পাশের একটি টয়লেটের সামনে ডেকে নিয়ে নির্দয়ভাবে মারধর শুরু করে। তাদের সঙ্গে আরো কয়েকজন যুবক মারধরে অংশ নেয়। মারধরের এক পর্যায়ে আমার ভাই মাটিতে লুটেয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মোছা: জান্নাতুল ফেরদৌস জানান, আমার স্বামীকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দুই ছেলেকে এতিম করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি নেতাকে হত্যার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, পিটিয়ে হত্যা করে হয়েছে এমন কোনো অভিযোগ আমরা পায়নি। চিকিৎসক সূত্রে জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যেহেতু রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে তাই আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

