মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ছেলের বয়স বাবার চেয়ে ৬৩ বছর বেশি! এনআইডির তথ্যে অবিশ্বাস্য ভুল

বিশেষ সংবাদ

ছেলে বাবার চেয়ে বয়সে ৬৩ বছর বড়! অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে এমন ভয়ংকর ভুল ধরা পড়েছে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামের উত্তর পাড়ায়।

এ ঘটনা জানাজানি হলে এলাকায় বিস্ময়ের সৃষ্টি হয়। অনেকেই বলছেন, তথ্যপ্রযুক্তির এই যুগেও এমন ভুল নাগরিকদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে

ঘটনার কেন্দ্রে রয়েছেন গ্রামের বাসিন্দা হারিছ মিয়া ও তার ছেলে জিতু মিয়া। তাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, হারিছ মিয়ার জন্ম ১৯৫০ সালের ১ মার্চ আর তার ছেলে জিতু মিয়ার জন্ম ১৮৮৭ সালের ২ মার্চ! সে হিসাবে ছেলের বয়স ১৩৮ বছর ২ মাস ৫ দিন আর বাবার বয়স ৭৫ বছর ৩ মাস ১৮ দিন—অর্থাৎ ছেলে বাবার চেয়ে ৬৩ বছরেরও বেশি বড়!

স্থানীয়রা বলছেন, এ ধরনের ভুল তথ্য শুধু হাস্যকর নয়, বরং নাগরিক জীবনে চরম ভোগান্তি ডেকে আনে। প্রশাসনের উচিত দ্রুত এসব ভুল শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

জিতু মিয়া জানান, প্রায় ১৫-২০ বছর আগে বিদেশে থাকার সময় পাসপোর্ট করতে গিয়ে দালালের মাধ্যমে এনআইডিতে ভুল বয়স লিখে ফেলা হয়। তখনকার হাতে লেখা পাসপোর্ট থেকেই এই তথ্য চলে আসে পরিচয়পত্রে।

জিতু মিয়া বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ, তখন বুঝতে পারিনি এমন ভুল হয়েছে। এখন নানা জায়গায় এনআইডির ভুল তথ্য দিয়ে সমস্যায় পড়ছি। ইউনিয়ন পরিষদ, নির্বাচন অফিস এমনকি কোর্টেও গিয়েছি। টাকা খরচ করেছি, কিন্তু এখনও ঠিক হয়নি।’

বর্তমানে জিতু মিয়ার বয়স ৪০ বছর হলেও এনআইডিতে ১৩৮ বছর লেখা থাকায় তাঁর ১২ বছরের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে গিয়ে সমস্যায় পড়েন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এত বেশি বয়সের বাবার ছেলেকে ভর্তি নিতে রাজি হয়নি!

জিতুর বাবা হারিছ মিয়া বললেন, ‌‘ছেলে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেক দরকারি কাজ করতে পারছে না। এটা যেন দ্রুত ঠিক করা হয়।’

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, ২০০৭ সালে প্রথম ভোটার তালিকা তৈরি করার সময় এমন কিছু ভুল সার্ভারে রেকর্ড হয়ে যায়। আবেদন করলে তা সংশোধনের সুযোগ রয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, এনআইডিতে বয়স সংশোধনের জন্য সরাসরি কোনো অফিসে যাওয়ার নিয়ম নেই। তবে অনলাইনে আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তর থেকে সহায়তা করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা।সংস্থা বলছে, মার্কিন...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ)...

শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে...

শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে...

কালির কাগজে সেমাই সংরক্ষণ: বগুড়ায় অভিযানে ভোক্তা অধিকারের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বগুড়া সদরের ইছাদহ এলাকায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি কারখানাকে ৩০...

বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল থেকে রক্তাক্ত শিশু উদ্ধার, আটক বাবা

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা শিশু উদ্ধারের ঘটনায়...

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য...