জয়পুরহাটের কালাইয়ে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে ফসলের ক্ষেত থেকে মো: আব্দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ মার্চ) সকালে কালাই উপজেলার পুনটের গোহাড়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান কালাই উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মো: মতলেব হোসেনের ছেলে।
জয়পুরহাটের কালাইয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াসিম আল বারি বলেন, আব্দুর রহমান মঙ্গলবার (০৫ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে তিনি আর রাতে বাড়িতে ফেরেননি।
বুধবার সকালে ওই এলাকার কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মাহত্যা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

