জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের

জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হিরো আলম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হিরো আলম।
জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।

এর আগে গত (৩ ডিসেম্বর) হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে চলতি সপ্তাহের রবিবার নির্বাচন কমিশনে শুনানি শেষে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

