টেকনাফে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে তাহমিনা আক্তার (৮) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ ডাংঙ্গর পাড়া এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার ডাংঙ্গর পাড়ার বাসিন্দা আবদুল জলিলের শিশু কন্যা তাহমিনা আক্তার গতকাল মাদ্রাসা ছুটির পর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
টেকনাফে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

