ট্রেনের ইঞ্জিনে হুকের সঙ্গে আটকে ছিল বৃদ্ধের মরদেহ

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনের ইঞ্জিনে হুকের সঙ্গে আটকে থাকা মো: আব্দুল বারিক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ আব্দুল বারিক নরসিংদীর রায়পুরার উপজেলার হাসনাবাদ উত্তরপুর এলাকার মৃত মো: কফিল উদ্দিন মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল বারিক রায়পুরার উপজেলার আমিরগঞ্জ স্টেশন এলাকার একজন পানের দোকানদার। তিনি প্রতিদিনের মতো দোকানে যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিল।
এ সময় সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনে ধাক্কা লেগে তিনি ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যান। পরে ৮টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছে ট্রেনটি দাঁড়ালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ট্রেনের ইঞ্জিনে হুকের সঙ্গে আটকে থাকা মরদেহের বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, নিহত ওই বৃদ্ধ লোকটি কানে কম শুনত। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। ৯টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নিহত আব্দুল বারিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

