ঢাবির ক্যান্টিনের খাসির মাংসের তরকারিতে মিললো ১০ টাকার নোট

ঢাবির ক্যান্টিনের খাবারের মধ্যে একটি ১০ টাকার নোট মিলেছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার একটি নোট পান।
পরে সেটির ছবি তুলে ঢাবির বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করলে মুহুর্তেই সেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং শিক্ষার্থীরা এ বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক বিভিন্ন কথা-বার্তা বলতে থাকেন। এ ঘটনায় ক্যান্টিন পরিচালক ‘সরি’ বলেছেন।
ওই শিক্ষার্থীর নাম কাজী শামীম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, গতকাল দুপুরের খাবার খেতে গিয়ে খাসির মাংস অর্ডার করি। খাবার পাওয়ার পর হাত দিয়েই দেখি খাসির মাংসের তরকারির ভেতরে একটি ১০ টাকর টাকার নোট।

পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি আমাকে ‘সরি’ বলে খাবারটি রিপ্লেস করে দেয়। এটা যেভাবে ছিল, মনে হয়েছে টাকাসহ রান্না করা হয়েছে। এ ঘটনায় হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান শিক্ষার্থী কাজী শামীম।
এ বিষয়ে ঢাবির ক্যান্টিনের পরিচালক রিপন মোহাম্মদ বলেন, ‘নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে ওই নোটটি পড়ে গেছে। রান্নার আগে নোটটি পড়লে এভাবে আস্ত থাকার কথা না। পরে আমি তাকে খাবার পরিবর্তন করে দিয়েছি। বিষয়টি নিয়ে আমরা অনুতপ্ত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

