তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
বুধবার (৯ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও পাকিস্তান টেলিভিশন (পিটিভি), এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে তথ্য আদান-প্রদান এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া, বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো পাকিস্তানে সম্প্রচারের সম্ভাবনা ও এ বিষয়ে পাকিস্তান সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তথ্য উপদেষ্টা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ এবং তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

