নওগাঁর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু

নওগাঁর জেলা কারাগারে বিএনপি নেতার হয়েছে। নওগাঁয় কারাগারে মো: মতিবুল মণ্ডল নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মতিবুল পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে ৫৫ বছর বয়সী এই বিএনপি নেতার মৃত্যু হয়। তিনি একটি নাশকতার মামলায় গত মাসের ২৭ নভেম্বর থেকে জেল হাজতে ছিলেন।
নওগাঁর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যুর বিষয়ে জেল সুপার মো: নজরুল ইসলাম জানান, পত্নীতলা থানার একটি নাশকতার মামলায় কারাগারে আসেন মতিবুল। গত (১৪ ডিসেম্বর) হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কয়েক দিন ধরে চিকিৎসা চলছিল। আজ বুধবার তাঁর অবস্থার অবনতি হলে নওগাঁ জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। মতিবুল আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ), হার্টের সমস্যাসহ তিন-চারটি জটিল রোগে ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ হয়েই তিনি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুর আড়াইটার দিকে তাঁর মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের ছেলে মো: আবদুস সালাম বলেন, গত ২৬-২৭ নভেম্বর আমার বাবাকে নজিপুর পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে আটক করে থানা পুলিশ। বুধবার সকালে কারাগার থেকে ফোন করে বাবার মৃত্যুর খবর জানানো হয়। তাঁর মৃত্যুর কারণ জানতে চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

