নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ নাথ চক্রবর্তী।
সোমবার (৮ জুলাই) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে সাংসদের সহধর্মিনী রক্তিমা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান বক্তব্য রাখেন।

পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ৪১০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে। এর পরে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের মাঝে ৪৫ টি চেকের, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

